ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার জামালপুরে মে দিবস উদযাপিত ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী অভিযানে অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যে কারো বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। তবে প্রমাণ ছাড়া অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না।

৭ অক্টোবর সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সঙ্গে দুর্নীতিবিরোধী অভিযানের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি যেসব কথা বলছে এটি তাদের পুরানো অভ্যাস।

তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্ক রয়েছে। সীমান্ত চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী ছিটমহল এবং সমুদ্রসীমা চুক্তি করেছেন। তিস্তা চুক্তিও তিনি করতে সক্ষম হবেন। ভারত সফরে আমাদের অর্জনই বেশি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন আগামী নভেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এ ব্যাপারে সংগঠনগুলোর নেতারা উদ্যোগ নিচ্ছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯