ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ভীত হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে প্রতিহিংসার বিচারের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখল করেছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের এই নয় মাসে সারাদেশে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসে ছেয়ে গেছে। তাই খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া এই দেশের মানুষের শান্তির বিকল্প আর কোনো পথ খোলা নেই। সরকার অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।’

জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান বিপ্লব ও যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল হায়দার তুষার ও শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মনজু, আমান উল্লাহ আমান প্রমুখ।

জেলা যুবদলের সকল কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ মানববন্ধনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের মানববন্ধন

আপডেট সময় ০৭:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯