ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার মামলায় একজন গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যালয়ে ঢুকে দরজা বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার নিলক্ষিয়া বাজার থেকে সিদ্দিকুর রহমান (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় সাজিমারা গ্রামের আহমদুল্লাহর ছেলে।

জানা গেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় সাজিমারা এলাকার সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা।

এ ঘটনায় ৩০ আগস্ট হামিদুর রহমান ফর্সাসহ ১২ জনের নামে একটি মামলা দায়ের করেন আহত প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনা।

এই মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হলেও এখনো মূল আসামি ও হামলাকারী হামিদুর রহমান ফর্সাকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হজরত আলী জানান, গ্রেপ্তার সিদ্দিকুর রহমানকে ১৮ সেপ্টেম্বর সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার মামলায় একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯