ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

অপ্রাপ্ত বয়ষ্ক ছেলেমেয়েদের হাত থেকে স্মার্টফোন কেড়ে নিতে হবে : জামালপুর জেলা প্রশাসক

জামালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

ফেসবুক বা ইউটিউব ছাত্র, ছাত্রীদের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক ছেলে, মেয়েদের মাঝে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। অনেক অশ্লীল বিষয় তাদের জীবনকে মাদকের মতো আসক্ত করে ফেলছে। এসবের মূল উপাদান হচ্ছে স্মার্টফোন। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত অভিভাবকগণ ছেলে-মেয়ের হাতে স্মার্টফোন তুলে দিবেন না। এসবের কারণে আমরা এক ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি। তাই অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের কাছে স্মার্টফোন পাওয়া গেলে তা কেড়ে নেয়া হবে। ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জামালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সকালে শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা নবির উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ইকরামুল হক নবীন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারিকুল ফেরদৌস।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য হচ্ছে বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ছাত্রী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অপ্রাপ্ত বয়ষ্ক ছেলেমেয়েদের হাত থেকে স্মার্টফোন কেড়ে নিতে হবে : জামালপুর জেলা প্রশাসক

আপডেট সময় ০৯:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯