ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গুঠাইল বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে দেড় কোটি টাকার ক্ষতি

গুঠাইল বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী গুঠাইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় দেড় কোটি টাকার মত ক্ষতি হয়েছে।

জানা গেছে, ১৯ আগস্ট রাতে বাজারের মুদি দোকানী দেলোয়ার হোসেনের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, গুঠাইল বাজারের মুদির দোকানী দেলোয়ার হোসেনের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের স্ফূলিঙ্গ দেখা যায়। পরে মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে জাহিদ ফার্মেসি, দোলোয়র স্টোর, নূর কসমেটিক, মোশারফ টেলিকম, সাহেব আলী স্টোর, নিতাই জুয়েলার্স, শাহলালম স্টোর, সুজন স্টোর, আখি অ্যলোমেনিয়াম স্টোর, মা ট্রেডার্স, মায়ের দোয়া মেডিক্যাল হল, ভাই ভাই স্টোরসহ ১১টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই ১১টি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল গনি জানান, গুঠাইল অগ্নিকান্ডে আনুমানিক ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

গুঠাইল বাজারে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে দেড় কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৩:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯