ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ বৃদ্ধের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে ভাতিজার বিয়ের দাওয়াতে যাওয়ার সময় সিরাজগঞ্জের কাজিপুরে গভীর যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ বৃদ্ধ জাভেদ তরফদারের (৭৫) গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সকালে সাতপোয়া ইউনিয়নের বড়আদ্রা তার নিজবাড়িতে এ নামাজ অনুষ্ঠিত হয়। নিখোঁজ বৃদ্ধের ভাতিজা মুনসুর ররহমান গায়েবানা নামাজে ইমামতি করেন।

নিখোঁজের বড় ছেলে লাঞ্জু মিয়া জানান, ১৪ আগস্ট বেলা ১১টার দিকে বড়আদ্রা গ্রাম থেকে তিনি সহ অন্তত ২৫ জন আত্মীয় ও পাড়াপড়শি শ্যালোচালিত নৌকায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ গ্রামে একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। মুনসরনগর ইউনিয়নের চর ছিন্না এলাকায় পৌঁছালে নৌকাটি গভীর যমুনায় ডুবে যায়। এ সময় জাভেদ তরফদারের স্ত্রী রেনু বেগম (৬৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় জাভেদ তরফদারসহ পুলিশ সদস্য বেল্লাল হোসেন নিখোঁজ হয়। ঘটনার ২৪ ঘন্টা পর নৌকাডুবির ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার ভাটিতে বেল্লাল হোসেনের মৃতদেহ ভেসে উঠলেও জাভেদ তরফদারকে এখনো খোঁজে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ বৃদ্ধের গায়েবানা জানাযা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯