ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জামালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬ সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

ডেঙ্গু পরীক্ষার কীটসহ ওষুধ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ডেঙ্গুর প্রার্দুভাব নিয়ন্ত্রণে ডেঙ্গু পরীক্ষার কীট ও ডেঙ্গু নিরোধ ওষুধসহ অন্যান্য উপকরণ আমদানিতে আরোপিত সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রীম কর অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

৫ আগস্ট এনবিআর এ সংক্রান্ত একটি এসআরও জারি করেছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। মূলত ডেঙ্গু পরীক্ষার কীট, ডেঙ্গু নিরোধ ওষুধ এবং ডেঙ্গু প্লেটেড এন্ড প্লাসমা পরীক্ষার কীট আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতির সুবিধা দেয়া হয়েছে।

এ বিষয়ে এনবিআর সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল বলেন, ডেঙ্গুর প্রার্দুভাব নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ডেঙ্গু নিরোধ ও ডেঙ্গু জ্বরের ওষুধ আমদানির ওপর শুল্ক-কর অব্যাহতি প্রদান দেয়া হয়েছে। স্বাস্থ্যখাতে সরকারি সহায়তা বৃদ্ধি ও জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, আমদানিকারক প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় কেবলমাত্র ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদিত পরিমাণ ওষুধ বা উপকরণসমূহ আমদানি করতে পারবেন এবং আমদানিকৃত উপকরণসমূহ মানসম্মত কিনা তা  ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে।

প্রসঙ্গত, গত মাস থেকে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ায় ডেঙ্গু শনাক্তকরণ কীটসহ অন্যান্য ওষুধের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ অবস্থায় ডেঙ্গু শনাক্তরকরণ কীটসহ ডেঙ্গু জ্বরের ওষুধের প্রয়োজনীয় সরবরাহে ঘাটতি দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় ওষুধ সরবরাহের লক্ষে ডেঙ্গু জ্বরের ওষুধ আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি প্রদান করে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর

ডেঙ্গু পরীক্ষার কীটসহ ওষুধ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

আপডেট সময় ০৯:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯