ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও নির্যাতনের অভিযোগে জিহাদ (২১) নামের এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১০ জুন, বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চর কালিকাপুর থেকে তাকে আটক করার পর এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জিহাদ ইসলামপুর উপজেলার শেখপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদের বাবা পরিবার নিয়ে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চর কালিকাপুরে মৃত চিনি মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। ১০ জুন, বুধবার দুপুরে জিহাদ ইয়াবা সেবন করে তার মা ও স্ত্রীকে বেধড়ক মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তার মা দেওয়ানগঞ্জ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মা নিজেই মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার উপধারা ৯ এবং ১০(৫) মোতাবেক জিহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

​দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে জানান, মাদক সেবন করে স্ত্রী ও মাকে নির্যাতনের অভিযোগে ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় ১১:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬