ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ

জামালপুর : কমিউনিটি সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ স্লোগান সমানে রেখে ১১ জুন, বৃহস্পতিবার জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা নগর উন্নয়ন কমিটির আয়োজনে মাদকমুক্ত, বাল্যবিয়েমুক্ত, শিশুশ্রমমুক্ত এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত তথা অপরাধমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পৌরনাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিটি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ রাকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি কামরুল হাসান হান্নান।

জামালপুর : মাদকসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে এলাকায় বের হয় শোভাযাত্রা।ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানের শুরুতেই উন্নয়ন সংঘের চাইল্ড সিটি গেট থেকে বিশাল এক শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক দিঘিরপাড় সংলগ্ন জামতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মূখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সদস্য মোহাম্মদ আলী, দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, মাদরাসা শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম বলেন, কমিউনিটি জাগ্রত হলে মাদকসহ অপরাধমুক্ত সমাজ গঠন সহজেই সম্ভব হবে।

নগর উন্নয়ন কমিটি ও ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি এলাকায় যদি এ ধরনের উদ্যোগ নেয়া হয় তাহলে মানুষ সচেতন হবে। মাদক কারবারি ও অপরাধীরা নিভৃত হবে। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন বিদ্যুৎ বিহারী নাথ বলেন, এ ধরনের কমিউনিটি সমাবেশ মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।তিনি এলাকাবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা সবসময় সময় আপনাদের পাশে আছি।

জাহাঙ্গীর সেলিম বলেন, মাদক, বাল্যবিয়ে, শিশুশ্রমসহ সকল প্রকার সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের সহায়ক শক্তি হিসাবে নগর উন্নয়ন কমিটি কাজ করছে। একই সাথে নাগরিক অধিকার বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ওয়ার্ডে এ ধরনের উদ্যোগে প্রশাসনের সাড়া দেওয়ার অনুরোধ জানান তিনি। তিনি জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার ও প্রতিটি পৌর সড়কে বাতি জ্বালানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কামরুল হাসান হান্নান বলেন, আমরা এলাকার উন্নয়নে, মানুষের নিরাপত্তায় কাজ করতে চাই। তিনি মাদকের কয়েকটি স্থানের কথা উল্লেখ করে বলেন, পুলিশি টহল নিয়মিত থাকলে মাদক কারবারি ও আসক্তরা পালাবে। তিনি এ এলাকায় কমিউনিটি পুলিশিং সাব কমিটি গঠনের দাবি জানান।

সমাবেশ ও শোভাযাত্রায় এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষ, কিশোর, কিশোরী ও শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ

আপডেট সময় ০৯:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬