ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

বকশীগঞ্জ : বকশীগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টা। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ৩০ মিনিট পতাকা বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা।

জানা গেছে, ১০ জুন, সকাল ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর ১০৮২ সীমান্ত পিলারের কাছ দিয়ে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী তা প্রতিরোধ করেন। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি।

বকশীগঞ্জ : বকশীগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয় অধিবাসীরাও বিজিবির সাথে অবস্থান নেন। ছবি : বাংলারচিঠিডটকম

এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে সীমান্তের শূন্যরেখায় রেখেই চলে যান।

বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ প্রতিবেদককে জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠায় বিএসএফ। কিন্তু বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করে। বিষয়টি সমাধানে বৈঠকের মাধ্যমে চেষ্টা করা হয়েছে। তবে পুশ ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

আপডেট সময় ১০:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬