ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি জামালপুর সদর ও মেলান্দহে বজ্রপাতে মৃত্যু ২, আহত ৪ মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদপুরে জমি বিরোধে আদালতের নির্দেশে মাঠে কমিশনের তদন্ত মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ফরিদুল কবীর তালুকদার মেলান্দহে স্ত্রী নির্যাতনের অভিযোগে সুমন কারাগারে

তরুণরাই উন্নত বাংলাদেশ রচনা করবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এরাই উন্নত বাংলাদেশ রচনা করবে।

২৫ জুন বিকেলে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তৃতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও তৃতীয় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাদুঘরের পরিচালক মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তরুণদেরকে স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, স্বপ্নের ঠিকানায় পৌঁছতে হলে নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এই প্রচেষ্টার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে।

তিনি বলেন, আমরা এমন একটি প্রজন্ম চাই যারা হবে মেধাবী এবং তাদের মধ্যে থাকবে দেশাত্মবোধ, মমত্ববোধ ও মূল্যবোধ। তা হলেই তারা স্বপ্নের ঠিকানা অতিক্রম করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন অদম্য গতিতে এগিয়ে চলছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বর্তমানে শিল্পে আমাদের অবদান প্রায় ৩৭ শতাংশ। আশা করা হচ্ছে, বাংলাদেশ কিছু দিনের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হবে। ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বিভিন্ন ক্ষেত্রে রোল মডেল হিসেবে স্বীকৃত।

তথ্যমন্ত্রী ধৈর্য ধরে বিজ্ঞানের চর্চায় তরুণদের সহযোগিতা করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

তরুণরাই উন্নত বাংলাদেশ রচনা করবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯