ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

বকশীগঞ্জে ঈদের আগে ভিজিএফের চাল পেয়ে খুশি সাধারণ মানুষ

দু:স্থদের ভিজিএফ চাল বিতরণ করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঈদ উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পেয়ে খুশি কার্ডধারীরা। বিশেষ করে সাধুরপাড়া ইউনিয়নে যথাযথ নিয়মে চাল বিতরণ করায় কার্ডধারীদের ঘরে ঘরে পৌছে গেছে ভিজিএফের চাল।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সাধুরপাড়া ইউনিয়নে গত ২৯ ও ৩০ মে ৫ হাজার ৫৬৭টি পরিবারকে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা হাসান মাহবুব খান, ট্যাগ কর্মকর্তা মনজুরুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি সচিব শরিয়তুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী চাল বিতরণকালে সাধুরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল পেয়ে ফুলেরানী বেগম জানান, ঈদের সামনে চাল পেয়ে আমরা খুশি হয়েছি। এখন পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারব।

এরকম আরো কয়েকজন ফুলেরানীর সাথে একমত পোষন করেন। তারা জানান, আমাদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু প্রতি ঘরে ঘরে গিয়ে নিজে চালের স্লিপ বিতরণ করেছেন এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিতরণ করেছেন।

এ ব্যাপারে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের সুবিধা দরিদ্র পরিবারগুলো যেন পায় সেইভাবে চাল বিতরণ করা হয়। সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিটি কার্ডধারীকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

বকশীগঞ্জে ঈদের আগে ভিজিএফের চাল পেয়ে খুশি সাধারণ মানুষ

আপডেট সময় ০৮:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯