ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

নকলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় খোকন হাসান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। ২৮ মে দুপুরের দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের গনপদ্দী ইউনিয়নের জালালপুর পশ্চিমপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন গনপদ্দী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ও গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে তার বাবা-মায়ের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান। ২৮ মে রাত ১১টায় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, খোকন গনপদ্দী বাজার থেকে বন্ধুর মোটরসাইকেল যোগে নকলা বাজারে যাওয়ার পথে জালালপুর পশ্চিমপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পাকা পিলারের সাথে ধাক্কা লেগে মাথা থেতলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ নেওয়ার পথে শম্বুগঞ্জ এলাকায় সে মারা গেলেও, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নকলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯