ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

বাঁশচড়ায় বাড়িঘরে হামলা-ভাংচুর-লুটপাট

হামলায় মো. জাহিদ হাসানের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা কাটাখালি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২৫ মে সকালে রফিকুল ইসলাম ১৫-২০ জনকে সাথে নিয়ে তার ছোট ভাই মো. জাহিদ হাসানের বাড়িতে হামলা চালান। হামলা করে জাহিদের বাড়ির আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণলংকারসহ মালামাল লুট করে নিয়ে যান।

বাঁশচড়া ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. জাহিদ হাসান অভিযোগ করে বলেন, ২৫ মে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি বাড়িতে না থাকায় আমার থাকার ঘরে হামলা চালিয়েছে আমার সহোদর বড়ভাই রফিকুল ইসলাম, তার স্ত্রী জান্নাতুল বেগম ময়না, ছেলে মো. রুবেল ও শ্যালক এনামুল ইসলাম খোকনের নেতৃত্বে ভাড়া করে আনা ১৫-২০ জন সন্ত্রাসী। রফিকুল, ময়না, রুবেলসহ খোকনের নেতৃত্বে আশা সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র দিয়ে আমার বাড়িতে হামলা করে বেশকিছু গাছ কেটে ফেলে রেখে যায়। এছাড়া আমার ঘরের বারান্দা, ঘরের জানালা, দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে টিভি, আলমারিসহ আসবাবপত্র ভাংচুর করে। এসময় আলমারিতে থাকা নগদ ৯০ হাজার টাকাসহ প্রায় এক লাখ টাকা মূল্যমানের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা যাবার সময় পাশের বাড়িতে ধান শুকানোর কাজে নিয়োজিত আমার স্ত্রী ছামিরন বেগম ও আমার বড় বোনকেও বেধরক মারধর করে। মারধরের ফলে আমার স্ত্রী গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হামলায় মো. জাহিদ হাসানের ক্ষতিগ্রস্ত টিভি ও আলমারি। ছবি : বাংলারচিঠিডটকম

এলাকাবাসী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলা ও ভাংচুর করে তারা এলাকা ছেরে গা ঢাকা দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম, জান্নাতুল বেগম ময়না, মো. রুবেলের সাথে যোগাযোগ করতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং রফিকুলের শ্যালক খোকনের ঠিকানা বা মুঠোফোন নম্বর কেউ বলতে পারেনি। রফিকুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগকারী এ প্রতিনিধির মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে যথাযথ প্রতিকার দাবী করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযোগকারী জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাঁশচড়ায় বাড়িঘরে হামলা-ভাংচুর-লুটপাট

আপডেট সময় ১১:০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯