ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে তিন কাপড়ের দোকানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বড় মসজিদ এলাকায় ১৯ মে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন তৈরি পোশাক বিক্রেতাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পোশাক বিক্রির জন্য ক্রেতাদের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারিত করায় তাদের এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ১৯ মে দুপুরে শহরের বড় মসজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানের সময় পোশাক বিক্রির জন্য ক্রেতাদের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারিত করার অভিযোগে পোশাক মেলার মালিক বিপ্লব চক্রবর্তীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একইদিন একই এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পোশাক বিক্রির জন্য ক্রেতাদের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারিত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। তাদের মধ্যে গুডলাক ফ্যাশনের মালিক মো. বাদলকে ২০ হাজার টাকা ও ফাইম ফ্যাশনের মালিক মো. আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদের তিনজনকেই ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় এসব জরিমানা করা হয়।

অভিযানে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসানসহ একদল পুলিশ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে তিন কাপড়ের দোকানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯