ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জিয়ার শাহাদতবার্ষিকীতে জামালপুর জেলা বিএনপির নানা কর্মসূচি

বক্তব্য রাখেন বিএনপিনেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে ১২ মে বেলা ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

১০ দিনের কর্মসূচির মধ্যে- ২০ মে থেকে শুরু করে ২৯ মে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ মে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে এই আলোচনা সভায় পৌরসভার ১, ৬ ও ১১ নং ওয়ার্ড বিএনপি কমিটির সাংগঠনিক কার্যক্রম দুর্বল হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লোকমান আহমেদ খান লোটন, সাজ্জাদ হোসেন পল্টন, শফিকুল ইসলাম খান সজিব, মাইন উদ্দিন বাবুল, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবহান ও ছাত্রদল নেতা সোহেল রানা খান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জিয়ার শাহাদতবার্ষিকীতে জামালপুর জেলা বিএনপির নানা কর্মসূচি

আপডেট সময় ০৯:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯