ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুরে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

বক্তব্য রাখেন জামালপুর বিআরটিএ এর সহকারী পরিচালক প্রকৌশলী তন্ময় কুমার ধর। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘জীবন বাঁচান আওয়াজ তুলুন’ এই প্রতিপাদ্যের আলোকে ১২ মে জামালপুরে অনুষ্ঠিত হয় ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ। এ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জামালপুর অঞ্চল ব্যতিক্রম এক আলোচনা সভার আয়োজন করে।

এই দিন বিকেলে জামালপুর শহরের কাছারিপাড়াস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিআরটিএ এর সহকারী পরিচালক প্রকৌশলী তন্ময় কুমার ধর।

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক শুভঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, ট্রাফিক সার্জেন্ট আর এ রুকন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিজ্ঞানী মনিরুল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক সদর ট্রাফিক মনিরুজ্জামান, বিআরটিএ প্রতিনিধি তোয়াহিরুল নূর, লিটন কুমার দত্ত, শেখ রাসেলের সমাজকর্মী আরমান আলী প্রমুখ।

আলোচকরা রাস্তা চলাচলের সময় শিশুদের করণীয় এবং সতর্কমূলক বিভিন্ন বার্তা তুলে ধরেন। শিশুবান্ধব ভাষায় আলোচনা করায় উপস্থিত শিশুরা মন্ত্রমুগ্ধের মতো বিষয়গুলো শুনেন। শিশুরা চমৎকারভাবে আলোচনা কতটা উপলব্ধি হয়েছে তার প্রকাশ ঘটায়। শিশুদের জন্য এই আলোচনাটা অনিবার্য ছিলো বলে উপস্থিত অতিথিগণ মত ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

আপডেট সময় ০৮:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯