ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

কণ্ঠশিল্পী সুবীর নন্দীর হার্টে চারটি রিং স্থাপন

কণ্ঠশিল্পী সুবীর নন্দী

কণ্ঠশিল্পী সুবীর নন্দী

বাংলারচিঠিডটকম ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর। সেখানে ৫ মে সকালে তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হয় তার। এরপর দ্রুত তার হার্টে চারটি রিং স্থাপন করেন চিকিৎসকেরা।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক এবং সুবীর নন্দীর চিকিৎসার সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ মে বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে আরেক দফা (তৃতীয় দফা) হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। এরপর দ্রুতই অস্ত্রপচারের মাধ্যমে তার হার্টে চারটি রিং বসান চিকিৎসকরা। তবে তিনি এখনো শংকামুক্ত নন”।

এসময় হার্ট অ্যাটাকের ফলে শিল্পীর চিকিৎসার জন্য আরও সময় লাগবে বলেও জানান চিকিৎসক সামন্ত লাল সেন।

উল্লেখ যে, গত ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে ট্রেনের মধ্যেই হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। সেসময় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরে পুনরায় হার্ট অ্যাটাক হয় তার। ৩-৪ মিনিটের চেষ্টার পরে হৃদযন্ত্র সচল হলে নন্দিত এই সঙ্গীতশিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে ৩ মে দুপুরে ১৮ দিন পর চোখ খোলেন সুবীর নন্দী। তবে, এরপর আরো দুইবার হার্ট আট্যাক হয় সুবীর নন্দীর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

কণ্ঠশিল্পী সুবীর নন্দীর হার্টে চারটি রিং স্থাপন

আপডেট সময় ০৮:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯