ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ৪ মে মরফিল্ড চক্ষু হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করা হয়।

৫ মে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিষয়টি নিশ্চত করেছেন। জানান, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।

এর আগে ১ মে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

লন্ডনে প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট সময় ০৭:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯