ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই : মনিরুল ইসলাম

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানান, শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর বাংলাদেশের জঙ্গিরাও নিঃসন্দেহে কিছুটা ইন্সপায়ার্ড (উৎসাহিত) হয়েছে। তবে আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা নেই।

২৭ এপ্রিল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মনিরুল বলেন, নিউজিল্যান্ডে হামলার পর আমাদের দেশের জঙ্গি সংগঠনের মধ্যে একটি প্রতিশোধপরায়ণ প্রবণতা জেগে উঠেছে। আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে কিছু তথ্য পেয়েছি। তবে হামলার জন্য যে পরিমাণ সরঞ্জামের প্রয়োজন সেগুলো জোগাড় করা অনেক সময়ের ব্যাপার। এর আগে আমাদের বিভিন্ন অভিযানে তাদের সাংগঠনিক সক্ষমতা অনেকটা ভেঙে গিয়েছে।

তিনি বলেন, শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর দেশে ফিরে আসা ১১ শ্রমিকের বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অপরাধের সম্পৃক্ততা পাওয়া যায়নি। ফেরত শ্রমিকদের সঙ্গে ওই ঘটনার সম্পৃক্ততা না থাকলেও তারা সবাই শ্রীলংকায় হামলার অন্যতম হোতা ইব্রাহিম ইনসাফ আহম্মেদের কারখানায় কাজ করতেন। তবে তাদের জিজ্ঞাসাবাদ এখনো চলছে। কোনো সংশ্লিষ্টতা না পেলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। এখন পর্যন্ত তারা হামলার সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেনি।

মনিরুল ইসলাম বলেন, আমরা এই ১১ জনকে জিজ্ঞাসাবাদ করছি। শ্রীলংকার কলম্বোর উপশহর এলাকায় আত্মঘাতী এক বোমা হামলাকারী ইব্রাহিম ইনসাফ আহম্মেদ নামে যে সন্ত্রাসী মারা গেছে আমরা তার সম্পর্কে এবং তার আত্মীয়দের সম্পর্কে জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে তারা কিছুই জানাতে পারেনি। তারা মালিককে দু-চারবার দূর থেকে দেখেছে। তবে মালিকের সঙ্গে তাদের যোগাযোগ করার কোনো সুযোগ হয়নি। সাধারণ লেবারের মতোই তারা সেখানে ছিল বলেও জানান তিনি। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই : মনিরুল ইসলাম

আপডেট সময় ০৭:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯