ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ দেশে আনা হচ্ছে

শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ ২৪ এপ্রিল শ্রীলঙ্কা থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন পরিবারের একজন আত্মীয়।

শেখ সেলিমের ভাগ্নে আশিকুর রহমান ২২ এপ্রিল অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ২৪ এপ্রিল বেলা ১১টায় একটি ফ্লাইটে জায়ানের কফিন দেশে আসবে। আসরের পর চেয়ারম্যানবাড়ি মাঠে হবে জানাজা।

এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন সকালে সাংবাদিকদের বলেছিলেন, জায়ানের মরদেহ আসবে ২৩ এপ্রিল।

এ বিষয়ে আশিক বলেন, “তখন পর্যন্ত বিষয়টা ওইরকমই ছিল। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।”

বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে ২১ এপ্রিলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয় আট বছর বয়সী জায়ান। ওই ঘটনায় তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সও আহত হন। শেখ সেলিমের জামাতা প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে চিক্ৎিসাধীন থাকায় এখনই তাকে দেশে আনা সম্ভব হচ্ছে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বেড়াতে।

ইস্টার সানডের প্রার্থনার মধ্যে ২১ এপ্রিল গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এর মধ্যে একটি হোটেলে উঠেছিল ওই পরিবার। হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ এপ্রিল সন্ধ্যায় ব্রুনেইয়ে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের স্বজনদের বোমা হামলার শিকার হওয়ার কথা জানান। প্রিন্স হাসপাতালে আর জায়ান নিখোঁজ জানিয়ে সবার দোয়া চান তিনি। পরে রাতে জায়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেন ওই পরিবারের ঘনিষ্ঠ একজন।

শ্রীলঙ্কায় ভয়াবহ ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ইতোমধ্যে ২৯০ জনে পৌঁছেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সাড়ে পাঁচশ মানুষ।

সকালে শেখ সেলিমের বাসায় গিয়ে তাকে সান্ত্বনা জানানোর পর বেরিয়ে এসে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে প্রিন্সের দুই পায়ে গুরুতর জখম হয়েছে। ওখানে তার চিকিৎসা চলছে। হি ইজ সেইফ নাও। বাট, এখনি তাকে আনা যাচ্ছে না।

নাতির জন্য কবরের জায়গা দেখতে বেলা ১২টার পর বাসা থেকে বের হয়ে বনানী কবরস্থানে যান শেখ ফজলুল করিম সেলিম। কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এদিকে শিশু জায়ান চৌধুরী’র অকাল মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শিশু জায়ান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ দেশে আনা হচ্ছে

আপডেট সময় ০৯:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯