ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের অবর্তমানে ও চিকিৎসাধীন অবস্থায় বিদেশে অবস্থানকালে পাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পার্টির কো- চেয়ারম্যান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।

৬ এপ্রিল পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্র ২০/১/ক ধারা মোতাবেক ‘সাংগঠনিক নির্দেশে’ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- যা অবিলম্বে কার্যকর হবে।’

এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী- সমর্থকদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্র্টির বর্তমান কো-চেয়ারম্যান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।’

এর আগে গত ২২ মার্চ জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতার পদ থেকেও এক সাংগঠনিক নির্দেশে কাদেরকে বাদ দেন তিনি। পরে ৪ এপ্রিল পুনরায় এক সাংগঠনিক নির্দেশনায় জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দেন এরশাদ।

গত ২২ মার্চে গণমাধ্যমে প্রচারিত সাংগঠনিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বলে নেতা-কর্মীদের উদ্দেশে এই সাংগঠনিক নির্দেশনা জারি করা হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের

আপডেট সময় ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯