ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

বকশীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বকশীগঞ্জে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডকটম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন। এতে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মফিজ উদ্দিন, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, মুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুুক্তিযোদ্ধা সেলিম রেজা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রজনীগন্ধা ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সকল শহীদদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

এ ছাড়াও বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বকশীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেট সময় ০৮:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯