ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ডাকসু’র ভিপির দায়িত্ব নিলেন নুরুল হক

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব দিয়েছেন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’প্যানেল থেকে নির্বাচিত নুরুল হক নুর।

২৩ মার্চ বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নবনির্বাচিত ডাকসুর কার্যকরী সভায় যোগ দিয়ে তিনি তার দায়িত্ব বুঝে নেন। তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।

এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসের অফিস রুম প্রস্তুত করা হয়েছে। আজ সবাই নিজ নিজ রুমে বসবেন।
নতুন করে ভোটের দাবিতে আন্দোলনের মধ্যেই ২৮ বছর পর আবারও যাত্রা শুরু করছে ডাকসু। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। সে বছর ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর শুধু ডাকসু নয়, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। গত ১১ মার্চ নির্বাচনের মাধ্যমে আবারও প্রাণ ফিরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদের।

এই নির্বাচনে কেন্দ্রীয় পদের ২৩টিতে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত প্রার্থী জয়লাভ করলেও বাকি দুটি পদের মধ্যে ভিপি হিসেবে জয়লাভ করেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে জয়লাভ করেন আকতার হোসেন।

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং সহ-সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ছাত্রলীগের ঢাবি ইউনিটের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া হল সংসদে ১৮টি হলের মধ্যে ৯টি হলেই ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী হয়।

নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ তুলে পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। নির্বাচন বর্জন করে পুননির্বাচনের দাবি জানানোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন ভিপি নুর। তাই কার্যকরী সভার আগের দিন পর্যন্ত দায়িত্ব নেয়া নিয়ে ধোঁয়াশার মধ্যে রেখেছিলেন তিনি। গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভা শেষে ডাকসুর প্রথম কার্যকরী সভার তারিখ ২৩ মার্চ ঘোষণা করা হয়। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ডাকসু’র ভিপির দায়িত্ব নিলেন নুরুল হক

আপডেট সময় ০৮:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯