ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

‘বিদেশ থেকে আর আমদানি নয়, দেশেই গাড়ি তৈরি হবে’

বাংলারচিঠি ডটকম ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিদেশ থেকে আর আমদানি নয়, এখন থেকে দেশেই গাড়ি তৈরি করা হবে। তিনি ১৪ মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম ঢাকা মোটর, ৫ম ঢাকা বাইক, ৪র্থ ঢাকা অটো পার্টস ও ৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ শিল্প উন্নয়নের মাইলফলকে পৌঁছেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের বাইরে থেকে গাড়ি আমদানি নয়, নিজেরাই গাড়ি তৈরি করবো। অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকবো না।

তিনি বলেন, শিল্পক্ষেত্রে আজ আমরা অনেক এগিয়ে গেছি। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বঙ্গবন্ধুর অবদান। তিনি যদি এটি প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেতো না।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন। বঙ্গবন্ধুর সোনার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সেমস গ্লোবাল আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরইএল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র‌্যাংকন মোটর বাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

‘বিদেশ থেকে আর আমদানি নয়, দেশেই গাড়ি তৈরি হবে’

আপডেট সময় ০৭:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯