ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

নিউজিল্যান্ড যাওয়া হচ্ছে না সাকিবের

বাংলারচিঠি ডটকম ডেস্ক : পুরো সিরিজের জন্যই দলে ছিলেন। কিন্তু বিপিএলের ফাইনালে পাওয়া অনাকাঙ্ক্ষিত চোট শুরুতে ছিটকে দিল ওয়ানডে সিরিজ থেকে। পুনর্বাসন ভালোই চলছিল, স্কোয়াডে আসি-আসি করা সেই সময়ের মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টও শেষ করার পথে বাংলাদেশ। বিবর্ণ পারফরম্যান্সের ক্ষণে দুঃসংবাদ আরও বাড়ল, কিউই সফরের শেষ টেস্টেও পাওয়া যাবে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে।

১১ মার্চ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। বিশ্বকাপের দল, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিসহ নানা প্রসঙ্গে মাঝে সাকিবকে না পাওয়া খবরটি জানালেন সাবেক এ অধিনায়ক।

‘আমরা মেডিকেলের যে রিপোর্ট পেয়েছি তা হল, আগামী ২০ মার্চের আগে সাকিব ফিরতে পারবেন না। তারপর তিনি ট্রেনিং করবেন। পরে দেখা যাবে কি অবস্থায় থাকেন। তাই নিউজিল্যান্ডে তার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।’

চোট নিয়েই নিউজিল্যান্ড সফরে থাকা মুশফিকুর রহিম সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি। মিডলঅর্ডারের ভরসা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সেরে উঠছেন বলে জানালেন আকরাম। তবে তৃতীয় টেস্টে খেলতে পারবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় বলে জানালেন, ‘টেস্টের (তৃতীয়) দুই তিন দিন আগে বলা যাবে। আমরা আশা করছি মুশফিক তৃতীয় টেস্টে খেলবে।’সূত্র:এবিনিউজ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজিল্যান্ড যাওয়া হচ্ছে না সাকিবের

আপডেট সময় ০৬:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯