ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জামালপুরে সিগারেট ডিসপ্লে করায় দুই দোকান মালিককে জরিমানা

নির্বাহী হাকিমসহ ভ্রাম্যমাণ আদালতের দল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের বিভিন্ন স্থানে ৫ মার্চ দুপুরে দুইজন দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানে সিগারেটের ডিসপ্লে প্রদর্শন করায় তাদের এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স ম আজহারুল ইসলাম ও মুহাম্মদ ইমরানুল হক।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স ম আজহারুল ইসলাম ৫ মার্চ দুপুরে শহরের সদর উপজেলা পরিষদ সড়কে বিভিন্ন দোকানে অভিযান চালান। এ সময় সদর উপজেলা পরিষদের সামনে দোকানে সিগারেটের ডিসপ্লে প্রদর্শন করায় মো. নূর ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একইদিন নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক তমালতলা মোড় ও বজ্রাপুর সড়কের চালাপাড়ায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বজ্রাপুর সড়কে শুভ স্টোরে সিগারেটের ডিসপ্লে প্রদর্শন করায় দোকানের মালিক সোহেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদেরকে ২০০৫ সালের (২০১৩ সালের সংশোধনী) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫(১) ধারায় এ জরিমানা করা হয়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

জামালপুরে সিগারেট ডিসপ্লে করায় দুই দোকান মালিককে জরিমানা

আপডেট সময় ০৭:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯