ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

মৌড়াইলে কবি আল মাহমুদের দাফন সম্পন্ন

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামে বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন কবি আল মাহমুদ। ১৭ ফেব্রুয়ারি জোহরের পর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে কবি আল মাহমুদ মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ও জাতীয় প্রেসক্লাবে কবির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তার ভক্ত, অনুরাগীরা। ঢাকায় দুই দফা জানাজা শেষে ১৬ ফেব্রুয়ারি রাতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রাক্ষণবা‌ড়িয়ার পৈতৃক ভিটা মৌড়াইল গ্রামের মোল্লাবা‌ড়ি‌তে।

ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামে ১৯৩৬ সালের ১১ জুলাই আল মাহমুদ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নাম ছিল মীর আবদুস শুকুর আল মাহমুদ, কিন্তু কবি হিসেবে আল মাহমুদ নামে পরিচিত হওয়ার পর ঢাকা পড়ে যায় তার পুরো নামটি। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান আল মাহমুদ। ১৯৮৬ সালে পান একুশে পদক।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত

মৌড়াইলে কবি আল মাহমুদের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৮:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯