ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

টাঙ্গাইলের জাহালমকে ১০ কোটি টাকা দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : অপরাধ না করেও তিন বছর কারাগারে রাখার ক্ষতিপূরণ হিসেবে টাঙ্গাইলের জাহালমকে ১০ কোটি টাকা দেওয়ার দাবি উঠেছে। ৯ ফেব্রুয়ারি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠনের মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, দুর্নীতি দমন কমিশনের বিচারে নিরীহ জাহালম তার জীবন থেকে ও পরিবার-পরিজন থেকে গত ৩ বছর বঞ্চিত ছিলেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনায় তার মুক্তি মানবিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আমরা মনে করি তিন বছরের অমানবিক আচরণের কারণে তার পরিবার পরিজন যে বঞ্চনার শিকার হয়েছে তার ক্ষতিপূরণ ১০ কোটি টাকা দুর্নীতি দমন কমিশনকে দিতে হবে।

দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পান নরসিংদীর একটি পাটকলের শ্রমিক জাহালম। দুদক কর্মকর্তা আসামি শনাক্তে ভুল করে জাহালমকে গ্রেপ্তার করেছিলেন বলে প্রমাণিত হয়েছে।

মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, জাহালমের উপর যে নির্দয় ও অমানবিক আচারণ করা হয়েছে তা রাষ্ট্র এবং দুদক এড়িয়ে যেতে পারেন না। আমরা জাহালমের উপর এই অন্যায়ের প্রতিকার দাবি করছি।

সভায় ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ। এতে বলা হয়, নির্দোষ জাহালমের জেলে যাওয়া ও তিন বছর কারাগারে থাকার ঘটনার দুদকের মতো একটি জাতীয় প্রতিষ্ঠান যেমনটি করে প্রশ্নবিদ্ধ হলেন, তেমনি সোনালী ব্যাংক ও একটি জাতীয় প্রতিষ্ঠান কী করে সালেকের পরিবর্তে জাহালমকে দোষী হিসেবে সাব্যস্ত করলেন, তা আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে দেশবাসীর সামনে অনেকগুলো প্রশ্ন এসে হাজির হয়েছে।

এই মামলায় মূল আসামিকে আড়ালে রাখার কোনো প্রক্রিয়ার অংশ হিসেবে জাহালমকে ফাঁসানো হয়েছিল কি না, তা তদন্ত করে দায়ীদের শাস্তি দাবি করেছে সামাজিক আন্দোলন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম এ সবুর, সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, সানোয়ার হোসেন সামছী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

আপডেট সময় ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯