ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী পথসভা

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে বেসরকারি প্রতিষ্ঠান শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জানা গেছে, ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সামনে মাদকবিরোধী পথসভা শেষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার অধ্যাপক মো. মাসুম আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শহীদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন, উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকীম মাহমুদ সাদী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ নেওয়াজ, সাংবাদিক শফিক জামান প্রমুখ।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী পথসভা। ছবি : বাংলারচিঠি ডটকম

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। তাহলেই আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়তে পারবো। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স ঘোষণা করেছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

মাদকবিরোধী এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সুধীজন অংশ নেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী পথসভা

আপডেট সময় ০৭:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯