ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি জামালপুর সদর ও মেলান্দহে বজ্রপাতে মৃত্যু ২, আহত ৪ মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদপুরে জমি বিরোধে আদালতের নির্দেশে মাঠে কমিশনের তদন্ত মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ফরিদুল কবীর তালুকদার মেলান্দহে স্ত্রী নির্যাতনের অভিযোগে সুমন কারাগারে

বিএনপিকে নিয়ে নতুন কোনো ভাবনা নেই : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে নতুন কোনো ভাবনা নেই। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণ শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

ওবায়দুল কাদের ২৭ জানুয়ারি দুপুরে নোয়াখালীর হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্লাহ্’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আলোকিত এবং ডিজিটাল বাংলাদেশে হাতিয়ার মানুষ অন্ধকারে দুর্যোগের শিকার হবে, এটা কাম্য নয়। হাতিয়ায় এখন আওয়ামী লীগের ঐক্যের সুবাতাস বইছে।

ঐক্য না থাকলে উন্নয়নে ভাটা পড়ে উল্লেখ করে তিনি বলেন, আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। হাতিয়াবাসীর দুঃখ নদী ভাঙ্গন সেটি রোধ করা হবে, বিদ্যুৎ লাইন স্থাপন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মন্ত্রী হাতিয়ার নলচিরা ঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে দুস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

বিএনপিকে নিয়ে নতুন কোনো ভাবনা নেই : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯