ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

মিতালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মিতালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠি ডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মিতালী উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিতালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনজীবী রেজাউল করিম সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক মেম্বার সামছুল হক, মিতালী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য মিজানুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে নুসরাত জামান ও হৃদয় মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের কল্যাণ ও পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিতালী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মওলানা আব্দুল মজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আজাহার আলী।

প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, মিতালী উচ্চ বিদ্যালয় থেকে ১২৯ জন শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মিতালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৭:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯