ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে চিহ্নিত বালু উত্তোলনকারীর তিনমাসের জেল

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জুয়েল মিয়া (৩৫) নামে চিহ্নিত এক বালু উত্তোলকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম তার কার্যালয়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি বেলা ১১টার দিকে পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর ও মোনারপাড়া গ্রামের লোকজন স্থানীয় যমুনা শাখা নদী থেকে অবৈধভাবে কয়েকজন চিহ্নিত বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযোগ দিতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। বিষয়টি জানতে পেরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের মধ্যে মোবারক, ফারুক ও জুয়েল উপজেলা পরিষদে যান। এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই অভিযোগদাতা গ্রামবাসীদের ওপর চড়াও হয়। এ সময় ইউএনও কার্যালয়ের কর্মচারীরা চিহ্নিত বালু উত্তোলনকারী জুয়েল মিয়াকে আটক করতে সক্ষম হয়। পরিস্থিতি বেগতিক দেখে তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জুয়েল মিয়ার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১৮৬০ সালের আইনের ১৮৬ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, থানার এসআই মোস্তফা, এএসআই আনসার আলী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে জুয়েল মিয়াকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পর তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সরিষাবাড়ীতে চিহ্নিত বালু উত্তোলনকারীর তিনমাসের জেল

আপডেট সময় ০৬:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯