ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

মেলান্দহে রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মেলান্দহে রাস্তার কাজের অনিয়মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় এলজিইডির বাস্তবায়নাধীন তিন কিলোমিটার রাস্তা মেরামত কাজে ঠিকাদারের ব্যাপক অনিয়মের প্রতিবাদে ২৪ জানুয়ারি দুপুরে মানববন্ধন করেছে উপজেলার চরপলিশা গ্রামবাসী। তারা সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও রাস্তাটি ভালো করে পাকা করে দেওয়ার দাবি জানিয়েছেন।

জানা গেছে, জেলার মেলান্দহ উপজেলার সাধুপুর বাজার-চরপলিশা মোড় পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ পুরাতন ভাঙ্গা পাকা রাস্তাটি মেরামত ও রাস্তার পাশের গাইডওয়াল নির্মাণের জন্য জামালপুর এলজিইডি থেকে গত বছর দরপত্র আহবান করা হয়। দরপত্রের মাধ্যমে ওই কাজের কার্যাদেশে গৃহীত চুক্তি অনুযায়ী ৭৪ লাখ ২৬ হাজার ৭৩৩ টাকার কাজটি পায় জামালপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিসার এন্টারপ্রাইজ। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির মেরামত কাজ শুরু করার পর থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করার কারণে কাজ করার কয়েক ঘন্টার মধ্যেই কার্পেটিংয়ের পাথর উঠে ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারকে বলতে গেলে তাদেরকে হুমকি দিয়ে তড়িঘড়ি করে রাস্তার কাজ করে যাচ্ছে। এক পর্যায়ে গ্রামবাসী কাজ বন্ধ করে দিয়ে জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।

এদিকে রাস্তার কাজের ব্যাপক অনিয়মের প্রতিবাদে চরপলিশা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ২৪ জানুয়ারি দুপুরে ওই রাস্তায় মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে তারা নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদ জানায় এবং ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি রাস্তাটি ভালো করে পাকা করে দেওয়ার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন, আহসান হাবীব সুজন, মো. হাসানুজ্জামান প্রমুখ।

এদিকে জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, সাধুপুর বাজার-চরপলিশা পর্যন্ত রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের অনিয়মের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে রাস্তার কাজের যেটুকু খারাপ হয়েছে সেটুকু ওই ঠিকাদারকে দিয়েই করিয়ে কাজ বুঝে নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেলান্দহে রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯