ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর জিলা স্কুলের হার বয়ড়া ইসরাইল আহাম্মেদ স্কুলের কাছে

সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় দল ও জামালপুর জিলা স্কুল দল। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

২৪ জানুয়ারি ‘এ’ গ্রুপের খেলায় জামালপুর জিলা স্কুল দলের বিপক্ষে ৫৮ রানে জিতেছে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় দল।

টসে জিতে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৯ উইকেটে ১৯২ রান করে।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্যে জামালপুর জিলা স্কুল ভালো শুরু করলেও চেষ্টা ব্যর্থ হয়। ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানেই শেষ হয় তাদের খেলা। ফলে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ৫৮ রানে জিতে যায়।

ম্যাচ সেরা হয়েছে জয়ী দলের শরীফ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল মমিন ও সৌম্য দীপ।

সংক্ষিপ্ত স্কোর :
বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় : ১৯২/৯, ৩৫ ওভার (শরীফ ৫৫, আকাশ ২৫, আপন ০৭-০১-৩১-০৩, রিপন ০৭-০০-৩১-০২)
জামালপুর জিলা স্কুল : ১২৩/৯, ৩৫ ওভার (ইরাত ৬১, জারিফ ১৮, আসলাম ০৬-০২-২০-০২, শাহেদ ০৭-০১-২২-০২)
ফল : বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ৫৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের শরীফ।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

২৫ জানুয়ারির খেলা : জামালপুর উচ্চ বিদ্যালয় বনাম সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুর জিলা স্কুলের হার বয়ড়া ইসরাইল আহাম্মেদ স্কুলের কাছে

আপডেট সময় ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯