ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন সাকিব, নতুন মুখ নাঈম

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য ১৭ নভেম্বর ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের ফিরলেন সাকিব আল হাসান। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

গত সেপ্টেম্বরের শেষ দিকে হাতের আঙ্গুলে অস্ত্রোপচারের কারণে সাকিবকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছিল।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেননি দলের নিয়মিত এ অধিনায়ক। তবে ধারণার চেয়ে অনেক আগেই বিশ্ব সেরা এ অলরাউন্ডার ফিরতে পারেন বলে আগেই আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য ফিজিও তাকে ছাড় পত্র দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন তার আঙ্গুলে কোন ব্যথা নেই এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট থেকেই খেলতে পারবে। অনুশীলন ম্যাচ খেলায় তার ঘাটতি আছে। তবে আমরা মনে করি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তিনি সেটা মানিয়ে নিতে পারবে।’

সাকিব দলে ফেরায় বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজ খেলা নাজমুল ইসলাম অপু।

এ ছাড়া জিম্বাবুয়ে সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান লিটন দাস, নাজমুল হোসেন এবং পেসার সাইফুল ইসলাম ও আবু জায়েদ।

দলে পুনরায় ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। দলে ডাক পেয়েছেন নতুন মুখ অফ স্পিনার নাঈম হাসান।

চলতি বছরের প্রথম দিকে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজের দলেও ছিলেন নাঈম। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি।

মাসব্যাপী সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মোমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং নাঈম হাসান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন সাকিব, নতুন মুখ নাঈম

আপডেট সময় ০৬:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮