ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ।

দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়নের ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৯ নভেম্বর সকাল দশটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়নের আবেদনপত্রসহ মোট দু’টি আবেদনপত্রের ফরম সংগ্রহ করা হয়।

এ ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী দেশের বাইরে থাকায় তার পক্ষেও দলীয় মনোনয়নের আবেদনপত্রের ফরম সংগ্রহ করেন ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপ আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নের আবেদনপত্রের ফরম বিতরণ কার্যক্রম উপলক্ষে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ও তার আশে-পাশে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দলের শত শত নেতা-কর্মী তাদের পছন্দের প্রার্থীর মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের জন্য এখানে হাজির হয়েছে।

৯ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নের ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এ জন্য দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের বর্ধিত ভবনে দেশের আট বিভাগের জন্য আটটি বুথ খোলা হয়েছে।

বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা মনোনয়ন বিতরণ কার্যক্রম তদারকি করছেন।

ঢাকা বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক চিকিৎসক দীপু মনি এমপি ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রংপুর বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খুলনা বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, বরিশাল বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, রাজশাহী বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক চিকিৎসক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক আইনজীবী মিসবাহ উদ্দিন সিরাজ।

আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা ।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু

আপডেট সময় ০৭:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮