ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

সরিষাবাড়ীতে পূজামণ্ডপে কনস্টবলকে মারধর, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সদরের দুর্গাপূূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ কনস্টবলকে মারধরের ঘটনায় ১৯ অক্টোবর সরিষাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

মামলায় সরিষাবাড়ী পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ চারজনের নামে এবং অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে। ১৮ অক্টোবর রাতে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে বিজেএমসি কলোনিতে দুর্গাপূজা মণ্ডপে বিশৃংখলা সৃষ্টির সময় বাধা দিলে একদল যুবক কনস্টবল মো. জাহিদুলকে মারধর করে।

জানা গেছে, ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বিজেএমসি কলোনিতে দুর্গাপূজা মণ্ডপের গেটে স্থানীয় কয়েকজন যুবক বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় কর্তব্যরত সরিষাবাড়ী থানার কনস্টবল মো. জাহিদুল তাদের বাঁধা দিতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা কনস্টবল মো. জাহিদুলকে মারধর করে।

এ ঘটনায় কনস্টবল মো. জাহিদুল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১৯ অক্টোবর দুপুরে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সরিষাবাড়ী পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সরিষাবাড়ী সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুবলীগনেতা বাচ্চু মিয়া ও ছাত্রলীগনেতা তানভীরের নামে এবং অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ মহব্বত কবীর বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘বিজেএমজি দুর্গাপূজা মণ্ডপের গেটে পুলিশ কনস্টবল জাহিদুলকে মারধরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

সরিষাবাড়ীতে পূজামণ্ডপে কনস্টবলকে মারধর, থানায় মামলা

আপডেট সময় ০৩:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮