ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইউনাইটেড টোবাকোকে ১৫ হাজার টাকা জরিমানা

নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হকে নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের দক্ষিণ কাছারিপাড়ায় ইউনাইটেড টোবাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ অক্টোবর দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক ১৭ অক্টোবর দুপুরে শহরের দক্ষিণ কাছারিপাড়ায় ইউনাইটেড টোবাকো কোম্পানি লিমিটেডের ডিপোতে অভিযান চালান। এ সময় নিষিদ্ধ ঘোষিত সিগারেটের বিজ্ঞাপন সম্বলিত ফেস্টুন ও উপহার সামগ্রী মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই জরিমানা করা হয়। পরে সেখান থেকে জব্দ করা নিষিদ্ধ ঘোষিত সিগারেটের বিজ্ঞাপন সম্বলিত ফেস্টুন ও উপহার সামগ্রীগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস, জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক এ অভিযানে অংশ নেন।

নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনাইটেড টোবাকোকে ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮