ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ

স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবকদল। ২১ সেপ্টেম্বর বিকেলে শহরের স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, মাইন উদ্দিন বাবুল, খন্দকার আহসানুজ্জামন রুমেল, রুহুল আমিন মিলন, মোখছেদুর রহমান হারুন, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবাহান, যুবদল নেতা ফিরুজ মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেন আকন্দ কাওসার, ছাত্রদল নেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল।

বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে মামলায় জড়িয়ে জেলখানায় আটক রাখা হচ্ছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৬:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮