ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ঝাড়কাটা নদীতে কন্যাশিশুর মৃত্যু

মাদারগঞ্জ : ঝাড়কাটা নদী থেকে উদ্ধার করা হয় কন্যাশিশু লিজা মনির মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কন্যাশিশু লিজা মনির মৃত্যু হয়েছে। তার বয়স মাত্র দশ বছর।

মৃত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ২২ মে, শুক্রবার দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ মে দুপুর ১টার দিকে রবিউল ইসলাম তার দুই শিশু সন্তান রিয়াদ ও লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে নামেন। সকালে বৃষ্টিপাতের কারণে নদীতে স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যায়। রবিউল ইসলাম তার ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হলেও মেয়ে লিজা মনি নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও লিজা মনিকে খুঁজে না পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশু লিজা মনির মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে লিজা মনি নামে এক কন্যাশিশু মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ঝাড়কাটা নদীতে কন্যাশিশুর মৃত্যু

আপডেট সময় ১০:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬