ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে নিচু এলাকা প্লাবিত

দেওয়ানগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলা নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়াও ব্রহ্মপুত্র ও দশানি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেওয়ানগঞ্জ রেলস্টেশন সড়ক পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া দেওয়ানগঞ্জ পৌর এলাকার আংশিক, চুকাইবাড়ী, চিকাজানী, বাহাদুরাবাদ, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের বিস্তীর্ণ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সদ্যরোপণকৃত রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।

এ দিকে জামালপুর থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী এলাকা পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এনামুল হাসান, বাহাদুরাবাদ ঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

দেওয়ানগঞ্জে নিচু এলাকা প্লাবিত

আপডেট সময় ০৭:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮