ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ

র‌্যাবের অভিযানে ৫ টিকিট কালোবাজারিকে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
র‌্যাবের অভিযানে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ রেলস্টেশন থেকে পাঁচজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর এ অভিযান চালানো হয়। র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ অভিযানে অংশ নেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. রেজাউল করিম ও তামিম আল ইয়ামীন ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় তিনজন টিকিট কালোবাজারিকে জরিমানা ও দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জরিমানা দণ্ডে দণ্ডিত টিকিট কালোবাজারির মধ্যে মেলান্দহ উপজেলার বীর হাদিজা গ্রামের ওমেজ উদ্দিনের ছেলে মো. আবু বক্করকে ১৫ হাজার টাকা, ইসলামপুর উপজেলার লটার কান্দা গ্রামের তছি শেখের ছেলে মো. আব্দুলকে ১২ হাজার টাকা এবং জতিপাড়া গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে মো. বিল্টুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে মেলান্দহ উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. তোতা শেখ ও মো. আবুল কাশেমের ছেলে মো. নুর ইসলামকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

র‌্যাবের অভিযানে ৫ টিকিট কালোবাজারিকে জরিমানা ও কারাদণ্ড

আপডেট সময় ১১:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮