সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে ২১ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছে।
মিছিল শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, কোষাধ্যক্ষ প্রিন্স আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপিনেতা নূরল ইসলাম নবাব বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অশান্ত পরিবেশ তৈরি করছে। যারা সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
এ সময় উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত মিয়া, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আলীনূর ইসলাম, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মনির খান লোহানীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এতে অংশ নেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















