জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দৈনিক মানবকন্ঠের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে স্থানীয় আবুল কাশেম কাশির দায়ের করা হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১১টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনেমান ববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে আশরাফুল হায়দার, সাংবাদিক শাহীন আল আমিন, আবদুল লতিফ লায়ন, জি এম ফাতিউল হাফিজ বাবু, এমদাদুল হক লালন, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন, রাশেদুজ্জামান রনি, ইমরান আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে সাংবাদিক আশরাফুল হায়দার বলেন, সম্প্রতি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে পৌর শহরের সর্দারপাড়া এলাকার চিহ্নিত মামলাবাজ আবুল কাশেম কাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি ও নির্যাতন করার উদ্দেশ্যেই সাজানো মামলা দায়ের করেছেন। অনতিবিলম্বে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে দায়ের করা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সমাবেশে অন্যান্য বক্তারাও একই দাবি জানিয়ে বরেন, এই মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি নেয়া হবে।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















