ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক

বকশীগঞ্জ : জনতার হাতে আটক সারবাহী অটোরিকশা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার পাচারকালে জনতার হাতে ২৫ বস্তা ইউরিয়া সারবাহী অটোরিকশা আটক এবং পরে সারের বস্তাগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন৷ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার দিয়ে দুটি অটোরিকশায় করে সারগুলো অন্যত্র নেয়ার পথে আটক করা হয়।

এর আগে ২১ সেপ্টেম্বর, সোমবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার থেকে আরও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত কয়েকদিন থেকে একটি অসাধুচক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন ইউরিয়া সার বিভিন্ন এলাকায় পাচার করার চেষ্টা করছে। প্রশাসনের তৎপরতায় এসব সার পাচার ভেস্তে গেছে।

২২ সেপ্টেম্বর বিকালে দুটি অটোরিকশায় ২৫ বস্তা ইউরিয়া সার বাট্টাজোড় নতুন বাজার হয়ে অন্য স্থানে পাচারের সময় স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করেন।

পরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনকে জানান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে ২৫ বস্তা সার জব্দ করেন। তখন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে জব্দ হওয়া সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

বকশীগঞ্জের ইউএনও মুরাদ হোসেন এই প্রতিবেদককে বলেন, সার গুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন। অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক

আপডেট সময় ১০:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬