ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদলনেতা জাকিরুল হক

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই। আপনাদের পা ধরি আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’ ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২১ সেপ্টেম্বর, সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে।

তবে বিজ্ঞপ্তিতে জাকিরুল হকের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়নি। বহিষ্কারের কারণ হিসাবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে ২১ সেপ্টেম্বর সকালে জাকিরুল হক তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘দলের আগে দেশ’, আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।

বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক এই প্রতিবেদককে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ২১ সেপ্টেম্বর সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল এই প্রতিবেদককে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে।

জাকিরুল হক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারিতলা পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। তিনি জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ০৯:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬