ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

জামালপুরে র‌্যাবের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুই ডাকাত। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর দড়িপাড়া গ্রামে ৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ৫ সেপ্টেম্বর র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে জামালপুর সদর থানাধীন শাহাবাজপুর দড়িপাড়া গ্রামে মো. আলামিনের বসতবাড়ি সংলগ্ন গ্যারেজে অভিযান চালায়। এ সময় মো. আলামিন (২৭) ও মো. সজীব মিয়া (২৪) নামে দু্ই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তারা জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর দড়িপাড়া গ্রামের মো. জালাল উদ্দিন ফকিরের ছেলে।

গ্রেপ্তার আসামিদ্বয়ের দেখানো মতে একটি চোরাই লাল রংয়ের ইজিবাইক ও দু’টি দেশিয় অস্ত্র রামদা উদ্ধার করা হয়। উদ্ধার চোরাই ইজিবাইকের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

উদ্ধার দেশিয় অস্ত্র। ছবি : বাংলার চিঠি ডটকম
উদ্ধার চোরাই ইজিবাইক। ছবি : বাংলার চিঠি ডটকম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ডাকাত র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে পরস্পর যোগসাজশে চুরি করে চোরাই মাল নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে।

গ্রেপ্তার দুই ডাকাতের বিরুদ্ধে জামালপুর সদর থানায় অস্ত্র এবং চুরি আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জামালপুরে র‌্যাবের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০২:০২ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮