ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ফাইনালে ভারতের বিপক্ষে হেরেই গেল বাংলাদেশের কিশোরীরা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
ফাইনালের আগে বাংলাদেশের কিশোরীদের প্রায় সবাই বলেছিলেন এটাই তাদের আসল পরীক্ষা। আর সে পরীক্ষায় শেষ পর্যন্ত আর উৎরানো হলোনা তাদের।

গ্রুপ পর্বে পাকিস্তান আর নেপালকে বিধ্বস্ত করে, সেমিফাইনালে ভুটানকে গুঁড়িয়ে দিলেও শেষ পর্যন্ত লড়াই করে ভারতের সঙ্গে ১-০ গোলের হার মেনে নিতেই হলো তাদের।

১৮ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে ভারত প্রতিশোধ নিলো এবার।

আগের তিন ম্যাচে বাংলাদেশের মেয়েরা যেভাবে দাপুটে ফুটবল খেলেছে তার ছিটে ফোটাও আজকের খেলায় চোখে পড়েনি। শুরু থেকেই মারিয়া-মনিকাদের দেখা গেছে বেশ নার্ভাস।

যেন শিরোপা ধরে রাখার চাপ পেয়ে বসেছিল তাদেরকে। ফল যা হওয়ার তাই হলো। এই প্রথম টুর্নামেন্টে প্রথম গোল হজম করলো বাংলাদেশ। এক গোলেই হার মেনে নিতে হলো তাদের।

৬৬ মিনিটে বাংলাদেশ গোল হজম করে। কর্নার থেকে বল ধরে গোলমুখে ক্রস ফেলেন সিলকি দেবি। চলন্ত বলে সুনিতা মুন্দের প্লেসিং ঠাই নেয় বাংলাদেশের জালে।

ঠিক ১০ মিনিট পর ম্যাচে ফেরার সুযোগ এসেছিল লাল-সবুজ জার্সিধারী কিশোরীদের। কিন্তু মেয়েদের দূর্ভাগ্য, ৭৬ মিনিটে মনিকা চাকমার দূরপাল্লার শট ফিরে আসে ক্রসবারে লেগে।

প্রতিপক্ষ হিসেবে ভারত শক্তিশালী। সেটা তারা দেখিয়েছে ফাইনালের প্রথম ৪৫ মিনিটে। পাকিস্তান, নেপাল ও ভুটানকে যেভাবে নাস্তানবুদ করেছেন আখি, মারিয়া, তহুরা আর শামসুন্নাহাররা ফাইনালে সেভাবে তাদের সুযোগ দেননি ভারতীয় কিশোরীরা। বরং তারা সমানতালেই লড়েছে বাংলাদেশের সঙ্গে।

শেষপর্যন্ত ৯০ মিনিটের এই খেলায় ১-০ গোলে জয় নিয়ে সাফ অনুর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা।

সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ফাইনালে ভারতের বিপক্ষে হেরেই গেল বাংলাদেশের কিশোরীরা

আপডেট সময় ০৯:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮