ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

যমুনা সার কারখানার নিরাপত্তা কর্মকর্তা নূরুল আমিনকে মারধর

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা তারাকান্দিতে যমুনা সার কারখানার উপব্যবস্থাপক (নিরাপত্তা) নূরুল আমিন শিকদার কতিপয় বহিরাগত ও কারখানার সিবিএ নেতাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। ৩১ জুলাই দুপুরে এ ঘটনার পর থেকে ওই কর্মকর্তা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

জানা গেছে, সার কারখানার স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারী ও কারখানার সিবিএ এর অর্থ সম্পাদক গোলাম মোস্তফা বাবলু ৩১ জুলাই বেলা ১২টার দিকে নির্ধারিত সময়ের আগে কারখানা থেকে বের হতে চাইলে কর্তব্যরত নিরাপত্তাকর্মী আব্দুল হাকিম কারখানার গেটে তার ত্যাগের অনুমতিপত্র দেখতে চান। এ নিয়ে নিরাপত্তাকর্মীর সাথে গোলাম মোস্তফার বাবলু কথা কাটাকাটি হয়। এ সময় কারখানার উপ-ব্যবস্থাপক নূরুল আমীন শিকদার তার অফিস থেকে এসে উভয়কে শান্ত করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সিবিএ এর সাধারণ সম্পাদক শাহজাহান আলী নিরাপত্তা কর্মকর্তা নূরুল আমীন শিকদারকে প্রশাসনিক ভবনের ২য় তলার সিবিএ এর কার্যালয়ে ডেকে নেন। দু’জনের মধ্যে কথা চলার এক পর্যায়ে তারাকান্দি শাখা ট্রাক-ট্যাংলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বহিরাগত লোকজন সিবিএ নেতা শাহজাহান আলীর সামনেই নিরাপত্তা কর্মকর্তাকে মারধর করেন।

এ ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তা নুরুল আমিন শিকদার বলেন, সিবিএ নেতা গোলাম মোস্তফা বাবলু ও নিরাপত্তাকর্মীর সাথে তর্ক হচ্ছিল। আমি বিষয়টি থামাতে গেলে উত্তেজিত হয়ে সিবিএ নেতারা আমাকে লাঞ্ছিত এবং পরে সিবিএ এর অফিসে ডেকে নিয়ে মারধর করে।

সিবিএ এর সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমঝোতার জন্য বসলে কিছুটা উত্তেজনা হয়েছিল। তবে তাকে মারা হয়নি। সে-ই সিবিএ নেতা গোলাম মোস্তফা বাবলুকে লাঞ্ছিত করেছে।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবা সুলতানা বলেন, আমি ঢাকায় ছিলাম, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

যমুনা সার কারখানার নিরাপত্তা কর্মকর্তা নূরুল আমিনকে মারধর

আপডেট সময় ০৯:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮